ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. APIs
  2. Builders
  3. Bypasser
  4. CamRip
  5. Cracked
  6. Crackers
  7. Enablers
  8. Excel
  9. Few-Shot
  10. Hacksers
  11. HD
  12. Keytools
  13. Launchers
  14. Layouts
  15. Offline

হাম ও উপসর্গে মারা গেল আরও ৪ জন, মৃত্যু বেড়ে ৬০৫

ekusheycoxsbazar
জুন ৪, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক নিউজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে তিনজন। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৬৯ জনের এবং উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৬ জনের।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৬০৫ জনের। এর মধ্যে হামের উপসর্গে ৫১৪ জনের মৃত্যুর তথ্য জানা গেছে এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৫ হাজার ৭০৮ জনের। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫৭ হাজার ৪৩ জন।ফাইল ছবি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।