কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান, পথে পথে জনতার ঢল
খোরশেদ আলম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ও কক্সবাজার সদর-পেকুয়া আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। পথে পথে হাজারো মানুষের ঢলে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শনিবার (১৩ জুন) সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর কক্সবাজার সদর উপজেলা পাতলী মাছুয়া খালী খাল খনন ও সদর এলাকা অতিক্রম করে পেকুয়ার উদ্দেশ্য রওনা হলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় পুরো মহাসড়কে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস চোখে পড়ে। সময় যখন ১০ টা ৪৫ মিনিট, তখন প্রধানমন্ত্রীর গাড়িবহরের অবস্থান কক্সবাজার সদর পি এম খালি এলাকায়।
কক্সবাজারে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি বিজিড়িত পাতলী খাল পুনঃ খননে অংশ নেয় তারই পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।এ-র পর কক্সবাজার পেকুয়া আঞ্চলিক সড়কের পাশে আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সকাল থেকেই নির্ধারিত বিভিন্ন পয়েন্টে জড়ো হন।
কক্সবাজারে এলাকায় প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজার -০৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল,জেলা বিএনপি সভাপতি কক্সবাজার-০৩ আসনের সংসদ শাহাজাহান চৌধুরী এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড শামীমারা (এমপি)। তাঁর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন।
এ ছাড়া কক্সবাজার এলাকায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের সমর্থকেরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পি এম খালির চেরাংঘর বাজার এলাকায় কাজল এমপির সমর্থকেরাও সড়কের পাশে অবস্থান নেন।
অন্যদিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার থেকে রামু-পেকুয়া আঞ্চলিক সড়ক পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপি,ও কক্সবাজার -০৩ সদর আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের কর্মী-সমর্থকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। একইভাবে ঈদগাঁ- পেকুয়ার সভাস্থল পর্যন্ত কক্সবাজার ০২ আসনের সংসদ সদস্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদেরও মাঠে সক্রিয় দেখা গেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি উখিয়া- টেকনাফের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সড়ক-মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।’
কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


