ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. APIs
  2. Builders
  3. Bypasser
  4. CamRip
  5. Cracked
  6. Crackers
  7. Enablers
  8. Excel
  9. Few-Shot
  10. Hacksers
  11. HD
  12. Keytools
  13. Launchers
  14. Layouts
  15. Offline

ইনানী সৈকতে নিখোঁজ পর্যটক মো. সায়েমের মরদেহ উদ্ধার

Khurshed Alam
জুন ২৮, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খোরশেদ আলম

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সায়েম (২২)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১০টার দিকে রামু উপজেলার সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসন পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটির বিচকর্মী বেলাল উদ্দিন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন এলাকা থেকে সায়েমের মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি রামু থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত মো. সায়েম চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইকবালের ছেলে।

এর আগে শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ইনানী সমুদ্র সৈকতের নৌবাহিনীর জেটি সংলগ্ন এলাকায় বন্ধু আরমানের সঙ্গে গোসল করতে নামেন সায়েম। একপর্যায়ে সাগরের তীব্র ঢেউ ও স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন, বিচকর্মী ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পরদিন রোববার সকালে উদ্ধারকারী দল রামুর সোনারপাড়া এলাকার রেজু খাল ব্রিজসংলগ্ন প্যারাবন থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সমুদ্রে গোসলের সময় পর্যটকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা লাইফগার্ড ও বিচকর্মীদের নির্দেশনা মেনে চলার পাশাপাশি কলাতলী, সুগন্ধা ও লাবণী পয়েন্টে লাইফগার্ডের তত্ত্বাবধানাধীন এলাকার বাইরে গোসল না করার পরামর্শ দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সর্বশেষ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়